রাষ্ট্র সংস্কার ও মেরামতের ১১ দফা প্রস্তাবনা
তত্ত্বাবধায়ক সরকার, ইসি ও পিএসসি গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করবে।
সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না।
সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে জনগণের মতামত বা গণভোট নেওয়া হবে।
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন।
একই ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।
সংসদে নারীর কার্যকর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে।
দেশের বিচারব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন ও প্রভাবমুক্তভাবে কাজ করবে।
ইন্টারনেট সেবা কখনও বন্ধ না করাসহ নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে।
দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি যখন-তখন ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যৌক্তিক ভারসাম্য বজায় থাকবে।
ভোট দিলে উপরের সবকিছু পাবেন।
ভোট দিলে কিছুই পরিবর্তন হবে না।
মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনার আমার হাতে।
Designed by Riadujjaman Shanto